সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
৫:১২ পিএম, ১৮ জুলাই ২০২৬

জামায়াত মোনাফেক, দুষ্ট ও শয়তানের দল’— বিস্ফোরক মন্তব্য এমপি ফজলুর রহমানের

জামায়াত মোনাফেক, দুষ্ট ও শয়তানের দল’— বিস্ফোরক মন্তব্য এমপি ফজলুর রহমানের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। এক বক্তব্যে তিনি দাবি করেন, ‘জামায়াতের মতো মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি।’

তিনি বলেন, ‘আমি তাদের বিরুদ্ধেই বলছি। যারা প্রকৃত ঈমানদার ও ভালো মাওলানা, তাদের প্রতি আমার শত সালাম। তবে এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

একই বক্তব্যে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের অনুদানের বিষয়েও কথা বলেন ফজলুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদরাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।

এমপি বলেন, ‘কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি এ অনুদান না পেয়ে থাকে, তাহলে আমাকে জানাবেন। যারা এবার বরাদ্দ পায়নি, তাদের আগামী বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম