সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
৫:১৭ পিএম, ২৮ জুলাই ২০২৬

বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিএনপিকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান এনসিপির, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তোপ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তার প্রশ্নে বিএনপি ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার মাধ্যমে দেশ পুনর্গঠনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করেনি। তারা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে, তাই সীমান্ত হত্যা নিয়ে কোনও কথা বলেনি। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তারা শুধু ছাত্রদল ও যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণকে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, “জুলাই আন্দোলনে ১,৪০০ জনকে যারা হত্যা করেছে, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা খুনি ও হত্যাকারী। তাই তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিচার ছাড়া বাংলাদেশের মাটিতে তাদের কোনও জায়গা হতে পারে না।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন এবং আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের এনসিপি চেয়ারম্যান প্রার্থী কামাল আহমেদ।

বক্তারা জুলাই আন্দোলনের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম