সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / বাংলাদেশ
৩:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২৬

মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিল বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একইসঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর তিনি মন্ত্রিসভা, দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রিজভী জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন।

এদিকে দলের নতুন মহাসচিব কে হবেন—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, নতুন মহাসচিব নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। সাংবিধানিক ও দলীয় প্রক্রিয়া পর্যালোচনা করে তিনি পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম