সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
৬:২২ পিএম, ৩০ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু কবে, জানালেন মাহদী আমিন

মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু কবে, জানালেন মাহদী আমিন

মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু কবে, জানালেন মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু আগস্টের শেষ সপ্তাহে, যাবে বোয়েসেলের মাধ্যমে

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এসব বৈঠকে বন্ধ শ্রমবাজার চালু, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।

তিনি জানান, নতুন ব্যবস্থায় দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে যোগ্য কর্মীদের কম খরচে বৈধভাবে বিদেশে পাঠানোর ওপর জোর দেওয়া হবে। পর্যায়ক্রমে কর্মী পাঠানোর সংখ্যাও বাড়ানো হবে।

এছাড়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়ন নিয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সরকারের লক্ষ্য, কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও কর্মীবান্ধব নীতি নিশ্চিত করা। সংশ্লিষ্ট প্রশাসনিক ও কারিগরি কাজ দ্রুত শেষ করে নতুন এই কর্মী পাঠানোর কার্যক্রম টেকসইভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহদী আমিন আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন অধ্যায়ের সূচনা হবে, যা বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম