সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১২:৫৪ পিএম, ২৩ জুলাই ২০২৬

মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন: হাসনাত আবদুল্লাহ

মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন: হাসনাত আবদুল্লাহ

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরও মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তার ভাষায়, এটি দেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঘিরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, ভারতের রাজনৈতিক পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেশ ছাড়তে হতে পারে। এমনকি ব্যঙ্গ করে তিনি বলেন, “মনে হয় শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে মোদিকেও সঙ্গে নিয়েই ফিরবেন।”

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরও মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তার ভাষায়, এটি দেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, গুমের ঘটনা তদন্তে কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করা হয়, সেই দলই এখন কমিশনের বিরোধিতা করছে। তার অভিযোগ, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে।

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, “আমরা দেখেছি, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন অবস্থা হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে।”

তবে উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহর এসব বক্তব্য তার ব্যক্তিগত রাজনৈতিক মন্তব্য ও দাবি; এগুলোর পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন তিনি।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম