সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / বাংলাদেশ
৭:২৯ পিএম, ২৭ জুলাই ২০২৬

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

হাসিনার দেশে ফেরার আলোচনা বাস্তবসম্মত নয়: আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হাসিনার দেশে ফেরার আলোচনা বাস্তবসম্মত নয়: আন্দালিব রহমান পার্থ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারেন—সাম্প্রতিক সময়ে এমন আলোচনা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, এসব আলোচনা মূলত রাজনৈতিকভাবে বিষয়টি টিকিয়ে রাখার জন্য, এর বাস্তব ভিত্তি নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পার্থ বলেন, “জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও অনেক কঠিন হবে। গত দুই বছরে যা ঘটেছে, মানুষের যে মানসিকতা তৈরি হয়েছে এবং যে আত্মত্যাগ হয়েছে, তাতে জুলাইকে অস্বীকার করে রাজনীতি করা সহজ নয়।”

তিনি আরও জানান, এর আগে তিনি ভোলা সদর উপজেলার নদীভাঙনকবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেছেন। আগামী একনেক সভায় ওই এলাকার নদীভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া সরকারের খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

এ সময় ভোলা সদর উপজেলার ইউএনও সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম