সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / প্রধান খবর
৫:৫৫ পিএম, ১৮ জুলাই ২০২৬

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—কঠোর মন্তব্য জ্বালানিমন্ত্রী টুকুর

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। কোনো ভদ্রলোক কখনো ওই দল করে না।’

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে আমার বাড়ির সামনে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে ভয়ভীতি ও হুমকি দিত। এখন আমরা কিছুটা ছাড় দেওয়ার পর শুনছি, তাদের সেই সন্ত্রাসী ও মাস্তানরা আবার বিভিন্ন জায়গায় হুমকি-ধামকি দিচ্ছে।’

তিনি দাবি করেন, এ পরিস্থিতির জন্য নিজেদেরও কিছুটা দায় রয়েছে। ‘দলের যে ঐক্য ধরে রাখা প্রয়োজন ছিল, আমরা তা সবসময় পারিনি। আবার কেউ কেউ গোপনে তাদেরও সমর্থন দিচ্ছেন,’ বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, ‘সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি বলে আমরা বড় হয়ে যাইনি। যুদ্ধকালীন পরিস্থিতির মতো দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ কাজে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর আমরা যে ত্যাগ স্বীকার করেছি, এবার সেই ত্যাগের মূল্য দিতে হবে। তবে অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত কেউ রক্ষা পাবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে জ্বালানিমন্ত্রী বলেন, ‘তিনি দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম