
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, জেনে নিন খরচ, নিয়ম ও কারা যেতে পারবেন না
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, জেনে নিন খরচ, নিয়ম ও কারা যেতে পারবেন না
ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এই নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত হজ রোডম্যাপ অনুসারে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক নিবন্ধনে কত টাকা লাগবে?
সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। এরপর ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
তবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, জেনে নিন খরচ, নিয়ম ও কারা যেতে পারবেন না
কোথায় নিবন্ধন করা যাবে?
সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার তৈরি করে নিবন্ধন করা যাবে। এছাড়া—
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়
জেলা ও উপজেলা মডেল মসজিদ
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়
ঢাকা হজ অফিস
এসব স্থান থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।
সরকারি মাধ্যমে নিবন্ধনকারীরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে পারবেন। আর বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট প্রোফাইলে পাওয়া যাবে।
কারা হজে যেতে পারবেন না?
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না।
এছাড়া নিচের ব্যক্তিরাও হজে যাওয়ার অনুমতি পাবেন না—
হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগে আক্রান্ত ব্যক্তি
স্নায়বিক বা মানসিক রোগ কিংবা ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তি
এ ছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরাও হজের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যগত ফিটনেস সনদ পাবেন না।
নিবন্ধনের সময় যা বাধ্যতামূলক
প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের—
প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা নির্বাচন,
হজের ধরণ নির্ধারণ,
পছন্দের হজ প্যাকেজ নির্বাচন,
বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।
এ ছাড়া ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে। অন্যথায় হজের জন্য নিবন্ধন করা যাবে না।










Design and Development by : webnewsdesign.com