সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১:২৫ এএম, ৩০ জুলাই ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ, কবে হতে পারে ঈদুল ফিতর?

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ, কবে হতে পারে ঈদুল ফিতর?

নতুন বছর শুরু হতে এখনও প্রায় পাঁচ মাস বাকি। কিন্তু এরই মধ্যে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি। কবে থেকে শুরু হতে পারে সিয়াম সাধনার মাস, আর কবে উদযাপিত হবে ঈদুল ফিতর—এ নিয়ে চলছে ব্যাপক কৌতূহল।

জ্যোতির্বিজ্ঞানভিত্তিক গাণিতিক হিসাবের আলোকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের তথ্য বলছে, ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হতে পারে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার)। এর আগে ৬ ফেব্রুয়ারি (শনিবার) নতুন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে, যা ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলে যাবে। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে এবং পরদিন থেকেই শুরু হতে পারে মাহে রমজান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের রমজান ২৯ দিনের হতে পারে। সে হিসাবে ৮ মার্চ (সোমবার) রমজানের শেষ রোজা পালিত হবে এবং ৯ মার্চ (মঙ্গলবার) উদযাপিত হতে পারে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

তবে উল্লেখ্য, রমজান ও ঈদের এই তারিখগুলো জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবভিত্তিক সম্ভাব্য পূর্বাভাস। ইসলামী বিধান অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করেই প্রতিটি দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রমজান শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। তাই বাস্তবে একদিন আগে বা পরে তারিখ পরিবর্তিত হতে পারে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম