
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় অধিবেশনে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এতে নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিসে শূরার সদস্যরা অংশ নেন।
অধিবেশনে দলীয় সাংগঠনিক বিষয়সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় ১১ দলীয় জোটের সঙ্গে সম্পর্কের বিষয়টিও উঠে আসে।
দলীয় সূত্র জানায়, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়—ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার, পোস্টার বা প্রচারণায় দলটির নাম কিংবা নেতাদের নাম ব্যবহার করা যাবে না।
এরপর রংপুরের একটি সমাবেশে ভুলবশত খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হলে দলের আপত্তির মুখে তা দ্রুত সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে ১১ দলীয় জোটের কোনো কর্মসূচি বা প্রচারণায় খেলাফত মজলিসের নাম আর ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।









Design and Development by : webnewsdesign.com